ব্লগিং করতে গিয়ে সবচেয়ে বিরক্তিকর সমস্যা আমি যেটা দেখি সেটা হলো একটা ভালো টেক্সট এডিটরের অভাব । শব্দ/বাক্যের এপাশে ওপাশে ট্যাগ সাটা খুব সহজ ব্যাপার না । সহজ ব্যাপার না বলছি দু’টি কারনে –
- ১. ব্লগগুলো টেক্সট এডিটর চওড়ায় বেশ ছোট
২. মাউস ক্লিক করে সব কাজ করা যায় । বিশেষ করে আপনি যদি আপনার টেক্সট একটু ভালোভাবে রঙ চড়িয়ে ফরম্যাটিং, বা সহজে ছবি যোগ করতে চান তাহলে সেটা ঐসব টেক্সট এডিটরে সহজে করতে পারবেন না । অন্তত আমি পারি না । এছাড়া আরো একটা সমস্যা হলো একেক ব্লগ একেক ধরণের ট্যাগ ব্যবহার করে । এতোগুলো ট্যাগ মনে রাখাও ঝামেলা ।
এই সমস্যা এড়ানোর সহজ সমাধান হলো পিসিতে কোন এডিটর ব্যবহার করে সেটাতে লিখে সেটা ব্লগে গিয়ে শুধু পেস্ট করে দেয়া । ওয়ার্ডপ্রেস বা ব্লগার ভিত্তিক কিছু ব্লগ এডিটরও আছে একাজে । Blog Entry Poster, BloGTK Weblog Client, Kblogger, Lekhonee এরকম কিছু ব্লগ এডিটর । একে একে সবগুলো ইনস্টল করে দেখলাম কোনটাই খুব ভালো কিছু না । একদম নিজের মতো করে জিনিসপত্রগুলো সাজানো নেই । এর মধ্যে কোনকোনটা এমনকি ব্লগগুলোর টেক্সট এডিটর থেকে খারাপ !
তো এর পরে হাতে একমাত্র একমাত্র সমাধান থাকে এরকম একটা টেক্সট এডিটর খুঁজে বের করা যেটাতে নিজের মতো খুব সহজে ঝামেলামুক্তভাবে নিজের দরকারমতো ট্যাগ যোগ করে নেয়া যাবে । একাজে আমি ব্লুফিস (Bluefish) এডিটরকে বেশ ভালো মনে হয় ।
উবুন্টুর সফটওয়্যার সেন্টার থেকেই এটি ইনস্টল করতে পারবেন । ইনস্টল করার পর ব্লুফিসের একটি স্কৃনশট দেখুন -

একটু খেয়াল করলেই দেখবেন এতে শুধুমাত্র ক্লিক করেই টেক্সট বড় ছোট, ছবি এটে দেয়া খুব সহজে করা যায় । খুব ঘনঘন ব্যবহার করা আইকনগুলো আবার Quick Bar-এ নিয়ে যাবার ব্যবস্থা আছে ।
এবার আসুন দেখা যাক কিভাবে আমরা আমাদের ব্লগের ট্যাগগুলো এখানে যোগ করতে পারি । টেস্ট কেস হিসেবে আমরা এখানে সচলায়তন.কমকে বেছে নিচ্ছি ।
সচলায়তনে ব্যবহৃত ট্যাগগুলোর মধ্যে justify ট্যাগ কিভাবে যোগ করা যায় সেটা দেখা যাক । এটা করতে আপনাকে মেন্যুবারের Custom Menu > Edit custom menu ক্লিক করতে হবে । এতে এরকম একটি উইন্ডো ওপেন হবে -
উইন্ডোটিতে যেভাবে আছে Menu Path এর ঘরে /Sachal/justify লিখবেন । এটা আপনি যেভাবে খুশি লিখতে পারেন । সচলের জায়গায় আপনি অন্য কিছুও লিখতে পারেন । এরপর Formatstring before এর ঘরে ট্যাগের প্রথম অংশটি অর্থাৎ [justify] এবং Formatstring after এর ঘরে [/justify] লিখে Add > Save ক্লিক করে বের হয়ে আসুন । এবার আসুন একটু পরীক্ষা করে দেখি টেক্সট এডিটর এই নতুন মেন্যু আইটেম দেখাচ্ছে কিনা । সবকিছু ঠিক থাকলে আপনি Sachal নামে নতুন একটি মেন্যু আইটেম পাবেন ঠিক এই ছবির মতো ।

টেক্সট সিলেক্ট করে ঐ জাস্টিফাইতে ক্লিক করলে আপনার টেক্সটের দু’পাশে ট্যাগ পেয়ে যাবেন ।
এরপর উপরের পদ্ধতিতে আপনি সচলে আপনি যে ট্যাগগুলো ব্যবহার করেন সেগুলো যোগ করে নিতে পারবেন । তবে ওগুলো যোগ করার একটা সহজ পদ্ধতিও আছে । এজন্য আপনাকে ব্লুফিস বন্ধ করতে হবে । এরপর আপনার হোম ফোল্ডারে যেতে হবে । সেখানে View > Show Hidden Files সিলেক্ট করতে হবে প্রথমে । ওটা করলে হোম ফোল্ডারে আপনি .bluefish নামে একটি ফোল্ডার দেখতে পাবেন । সে ফোল্ডারে custom_menu ফাইলটি gedit দিয়ে ওপেন করুন । সেখানে প্রথম লাইনেই দেখবেন এরকম একটা লাইন আছে -
cmenu_insert: /Sachal/justify:[justify]:[/justify]:0:
এটা কপি করে পেস্ট করুন পেস্ট করে পছন্দ মতো ট্যাগ যোগ করে নিন । যেমন -
cmenu_insert: /Sachal/bold:[b]:[/b]:0:
cmenu_insert: /Sachal/italic:[i]:[/i]:0:
cmenu_insert: /Sachal/underline:[u]:[/u]:0:
cmenu_insert: /Sachal/restrict:[restrict]:[/restrict]:0:
cmenu_insert: /Sachal/quote:[quote]:[/quote]:0:
cmenu_insert: /Sachal/list:[list][*]:[/list]:0:
cmenu_insert: /Sachal/link:[link]:[/link]:0:
cmenu_insert: /Sachal/color_red:[color=red]:[/color]:0:
cmenu_insert: /Sachal/color_green:[color=green]:[/color]:0:
cmenu_insert: /Sachal/color_blue:[color=blue]:[/color]:0:
cmenu_insert: /Sachal/size20:[size=20]:[/size]:0:
এর বাইরে আপনি ছবি যোগ করতে চাইলে ব্লুফিসের মেন্যুবারের নিচে আইকনে ক্লিক করতে পারেন । ওটাই সবচেয়ে সহজ পন্থা । ওখানে আপনি মুল ইমেজের আকার ঠিক করে দিতে পারবেন । এই ট্যাগগুলো custom_menu ফাইলে সেইভ করলে আপনি আপনার বানানো ট্যাগগুলো এভাবে দেখবেন -

লেখা সিলেক্ট করে কাঙ্খিত ট্যাগ সিলেক্ট করলেই আপনার শব্দ/বাক্যের দু’পাশে ট্যাগ বসে যাবে ।
নীড়পাতা.কমের মতো ওয়ার্ডপ্রেসভিত্তিক সাইটের অধিকাংশ কাজ ব্লুফিসের ডিফল্ট টুলবারগুলো দিয়েই করা যায় । ডিফল্টের বাইরে জাস্টিফাই, লেখা রঙিন করার ট্যাগ ইত্যাদি যোগ করে নেয়া যায় । আপাতত নিচের ট্যাগগুলো মেন্যুতে যোগ করা যেতে পারে -
cmenu_insert: /nirpata/color_red:[color=red]:[/color]:0:
cmenu_insert: /nirpata/color_green:[color=green]:[/color]:0:
cmenu_insert: /nirpata/color_blue:[color=blue]:[/color]:0:
যারা প্রোগ্রামিং করেন না বা প্রোগ্রামিং করতে অন্য কিছু ব্যবহার করেন তারা সাইটের সংশ্লিষ্ট লাইনগুলো রেখে custom_menu ফাইলের বাকি লাইনগুলো মুছে দিতে পারেন । এটা করলে মেন্যুবারে C, Apache ইত্যাদি টুলবারগুলো দেখাবে না ।
{ 6 comments… read them below or add one }
দেখলাম। অতি সোন্দর!
সাইটটার পেছনে অনেক খাটাখাটনি করেছেন দেখছি…। আলী মাহমেদউদ্ধৃতি
থেংকু আলী মাহমেদ । মাঝে মাঝে ঘুরে যাইয়েন । হাসিবউদ্ধৃতি
উইন্ডোজ ৭ এর এটা কি করা যাবে ? রাহাতউদ্ধৃতি
আমি নিজে কখনো উইন্ডোজে ব্লুফিস ট্রাই করে দেখিনি । এখানে ব্লুফিসের উইন্ডোজ ভার্সন ডাউনলোড করার জন্য পাবেন । এটা প্রোগ্রাম ফাইলসে ইনস্টল হবার কথা । সেখানে সার্চ করে custom_menu ফাইলটা খুঁজে এডিট করে নিতে পারবেন । হাসিবউদ্ধৃতি
Hi,
This is such a great resource that you are providing and you give it away for free. I enjoy seeing websites that understand the value of providing a prime resource for free. I truly loved reading your post.
Thanks! Mamunur Rasidউদ্ধৃতি
ধন্যবাদ। হাসিবউদ্ধৃতি