grub বুট লোডার পুনরুদ্ধার

October 22, 2009

যারা তাদের পিসিতে এক্সপি/ভিসতা দুটোই রাখেন তাদের মাঝে মাঝে সিস্টেম রিইনস্টল করতে হয় বাধ্য হয়ে । ধরা যাক, আপনি পিসিতে উবুন্টু ও এক্সপি/ভিসতা দুটোই ব্যবহার করেন । এক্ষেত্রে দুটো সম্ভাবনার কথা বলা যায় ।

১. আপনার লিনাক্স করাপ্টেড হয়ে গেছে । ভিসতা ঠিক আছে ।
২. আপনার ভিসতা করাপ্টেড হয়ে গেছে । উবুন্টু ঠিক আছে ।

প্রথম ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে উবুন্টু রিইনস্টল করতে পারেন । তবে দ্বিতীয় অবস্থায় ভিসতা ইনস্টল করার পর দেখবেন আপনি উবুন্টুতে লগইন করতে পার‌ছেন না । কারন ভিসতা আপনার বুট লোডার ডিলিট করে ফেলেছে ।

এই পোস্ট এই সমস্যা থেকে কিভাবে উদ্ধার পাবেন সেটা নিয়ে ।

১. প্রথমে আপনার উবুন্টু বুট সিডি দিয়ে পিসি বুট করুন । এরপর টার্মিনালে লিখুন -


sudo grub
> find /boot/grub/stage1

আউটপুট একটা কাগজে লিখে নিন । আমার ক্ষেত্রে এটি এরকম একটি আউটপুট দিয়েছে -

(hd0,1)

২. এরপর নিচের কমান্ডগুলো একটার পর একটা লিখুন -


root (hd?,?)
setup (hd0)
quit

এখানে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় ১ নাম্বার পয়েন্টের আউটপুটের নাম্বারগুলো লিখতে হবে ।

এরপর পিসি রিস্টার্ট করে দেখুন আপনার grub বুট লোডার ফেরত এসেছে কিনা ।

আপডেট: এই পোস্টের টিউটোরিয়ালটা উবুন্টুর ৯.০৪ ভার্সন পর্যন্ত কাজ করবে । এরপরে উবুন্টু ৯.১০তে গ্রাবের ভার্সন পরিবর্তন হওয়ায় আপনাকে একটু ভিন্ন রাস্তায় যেতে হবে । এ বিষয়ে জানতে হলে এখানে দেখুন । (আপডেট করা হলো ২৮শে ডিসেম্বর ২০০৯ তারিখে ।)

{ 7 comments… read them below or add one }

1 মুকুল October 23, 2009 at 9:05 am

আমিও এই সমস্যা পড়েছিলাম। পরে নেট ঘাঁটাঘাঁটি করে এই নিয়মে পুনরুদ্ধার করেছি। এখন অফিসের ল্যাপিতে একই সাথে এক্সপি, উইন্ডোজ৭, উবুন্টু চলছে। :)   উদ্ধৃতি

Reply

2 মুকুল October 23, 2009 at 9:10 am

আমারব্লগে http://mukulbd.amarblog.com/posts/53570 পোস্টে অভিজ্ঞতা বিস্তারিত লিখেছিলাম।  উদ্ধৃতি

Reply

3 হাসিব October 24, 2009 at 12:13 am

আমি দেখছিলাম পোস্টটা । সেটাতে আবার নজর দিতেই আপনার ব্লগস্টটে ঢু মার‌ছিলাম :)   উদ্ধৃতি

Reply

4 রাশেদ December 20, 2009 at 7:44 pm

আমি পুরা বেকুবের মতো কাজ করেছিলাম। ডুয়েল বুট এর সিস্টেম রাখার জন্য সেটাপে যে লাস্ট স্টেজ আছে, সেখানে অ্যাডভান্সড এ ক্লিক করে কি জানি টিক দিছিলাম, পরে কোনোটাই পাই না। ভয় পাইয়া গেছিলাম। তাড়াতাড়ি আবার এক্সপি সেটাপ দেই। থিসিসের সব জিনিস হার্ডডিস্কে। তাই আর সাহস করি নাই পরে। Wubi দিয়ে দুই একবার চালাইছি।

অফটপিকঃ কমেন্ট আপডেটের ইমেইল নোটিফিকেশন’টা লাগান না কেনো? পারসোনাল ব্লগে মনে হয় এটা জরুরি।  উদ্ধৃতি

Reply

5 হাসিব December 21, 2009 at 2:03 am

কমেন্ট আপডেটে নোটিফিকেশন মানে কি নিজের মেইল এ্যাড্রেসে মেইল আসবে কেউ কমেন্ট করলে ? কর‌ছিলাম একবার কাজটা । যদ্দুর মনে পড়ে সেখান আইপি এ্যাড্রেসও দেখায় । রীতিমত অশ্লীল লাগে জিনিসটা ।  উদ্ধৃতি

Reply

6 রাশেদ December 27, 2009 at 9:37 am

আইপি দেখা যায় নাকি ইমেইলে! আমি ইউজ করছিলাম একবার। প্লাগইন কোনটা ছিলো খেয়াল নাই।  উদ্ধৃতি

Reply

7 হাসিব December 28, 2009 at 4:03 am

হমম, বিষয়টা একদমই ভালো লাগে না । এজন্য এড়ায় চলি ।  উদ্ধৃতি

Reply

মন্তব্য করুন

        
        
        

You can use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

মন্তব্যর ঘরে আপনি এখানে ক্লিক করে ছবি যোগ করতে পারবেন ।

Previous post:

Next post:


</