আরেকটু ভালো একটি ব্লুটুথ ম্যানেজার

November 8, 2009

জিনোমের সাথে যে ব্লুটুথ ম্যানেজার দেয়া হয়ে সেটা খুব ভালো কিছু না । খুব বেসিক ফিচার নিয়ে তৈরী করা এই ব্লটুথ ম্যানেজারে কিছু ইউটিলিটিও অনুপস্থিত । উবুন্ট ৯.১০-এ নতুন জিনোম ভার্সনের সাথে ভালো কিছু একটা পাওয়া যাবে ভাবলেও বাস্তবে সেটা হয়নি । উবুন্টুর ব্লুটুথ আগের মতোই ধ্বজভঙ্গ অবস্থায় আছে । এই ব্লটুথ ম্যানেজারের বিকল্প হিসেবে ব্লম্যান (Blueman) ব্যবহার করা যেতে পারে ।

এই ব্লম্যান ইনস্টল করতে প্রথমে মেন্যুবারে System > Administration > Software sources এ যান । সেখানে Other Software ট্যাবে গিয়ে Add ক্লিক করুন । এরপর ওপেন হওয়া APT Line ইনপুট ফিল্ডে নিচের সোর্সটা কপি করে পেস্ট করে দিন ।

deb http://ppa.launchpad.net/blueman/ppa/ubuntu karmic main

1

এরপর Software sources থেকে বের হয়ে আসুন । বের হবার সময় সফটওয়্যার সোর্সগুলো রিলোড করতে বলবে । রিলোড করে নিন ।

একটি কনসোল ওপেন করে লিখুন -

sudo apt-get install blueman

এটার মাধ্যমে ব্লম্যান ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে ।

এখন আমি আমার ব্লটুথ মাউথ কিভাবে পেয়ার করে ব্যবহার করলাম সেটা বলছি ।

এরজন্য একটি কনসোল ওপেন করে লিখুন -

blueman-manager

এটা আপনাকে ব্লম্যান ম্যানেজার ওপেন করে দেবে । ওখানে সার্চ করে আপনার ব্লুটুথ ডিভাইসটি এ্যাড করে নিন । এরপর ডিভাইসটিতে রাইট ক্লিক করে Trust সিলেক্ট করে দিন । অনেক ব্লুটুথ ডিভাইসে একটা বাটন থাকে যেটা দিয়ে অন্যান্য ডিভাইসে এ্যাড রিকোয়েস্ট পাঠানো যায় । এরকম কোন বাটন সার্চ ক্লিক করার আগে আপনার ব্লুটুথ ডিভাইসে থাকলে সেটা ব্যবহার করুন ।

2

ধারনা করা যায় এই পর্যায়ে এসে আপনার ব্লুটুথ ডিভাইসটি কাজ করতে শুরু করবে । তবে এখানে সমস্যা হবে আপনার পিসি রিস্টার্ট করলে । তখন আবার নতুন করে সব সেটাপ করা লাগতে পারে । এটা এড়াতে নিচের পদ্ধতি অনুসরন করুন ।

একটি কনসোল ওপেন করে লিখুন -

hcitool scan

আমার ক্ষেত্রে ওটা এরকম কিছু একটা দেখাচ্ছে । নাগালের মধ্যে থাকা ব্লুটুথ ডিভাইসগুলোর নাম ও ম্যাক এ্যাড্রেস পাবেন এই কমান্ডের মাধ্যমে ।

3

এরপর কনসোলে নিচের কমান্ডটি টাইপ করুন -

sudo gedit /etc/bluetooth/hcid.conf

gedit যেই ফাইলটা ওপেন করবে সেখানে নিচের লেখাগুলো পেস্ট করে দিন ।

device MOUSE_ADDR {
name “NAME”;
}

এখানে MOUSE_ADDR এর জায়গায় ডিভাইসের ম্যাক এ্যাড্রেস বসিয়ে দিন । এবং NAME-এর জায়গায় ডিভাইসটির নাম বসিয়ে দিন । আমার ক্ষেত্রে এটি দেখতে হয়েছে এরকম ।

device 00:22:48:DA:1E:BC {
name “Microsoft Bluetooth Notebook Mouse 5000”;
}

পিসি শাটডাউন করে আবার চালান । এরপর থেকে আপনার ব্লুটুথ ডিভাইস স্টার্ট হবার সময়ই কানেক্ট হবে ।

নোট : বিষয়টা বহুত দিগগারি মনে হলেও আমি এক্ষেত্রে আমার একটা উইন্ডোজ অভিজ্ঞতার কথা বলতে চাই । আমি সর্বপ্রথম এই পদ্ধতির অনুসরন করি উবুন্টু ৮.১০তে । সেই একই সময় আমি উইন্ডোজ ভিসতাতেও আমার মাইক্রোসফট মাউস পেয়ার করে কাজ করার চেষ্টা করি । কাজ হয়নি । এবং এরপর উইন্ডোজ ৭ আসার পরও আমার ব্লুটুথ মাউস ব্যবহার করে উইন্ডোজ ৭ ব্যবহারের শখ মেটাতে পারিনি । অন্যদিকে কোন রকম সমস্যা ছাড়াই উবুন্টুতে এই সামান্য কারিগরি করে নেবার পর আমি মাইক্রোসফটের ব্লুটুথ মাউস ব্যবহার করতে পারছি । এবং সেটা কোনরকম ঝামেলা ছাড়াই ।

{ 9 comments… read them below or add one }

1 মুকুল November 8, 2009 at 2:05 am

আমার ল্যাপিতে ব্লুটুথ ডিভাইস নাই। থাকলে নেট সংযোগে সুবিধা হতো। এখন ইউএসবি ক্যাবল দিয়ে কানেক্ট করতে হয়।
একবার খুবই ছোটো একটা ব্লুটুথ ডিভাইস পছন্দ হয়েছিলো। এত ছোটো যে, ভালো করে খেয়াল না করলে বোঝাই যায় না যে, ইউএসবি পোর্টে কোন ডিভাইস আছে! কিন্তু দোকানদার চাইনিজ ডিভাইসের কোন ওয়ারেন্টি দেবে না বলে আর কেনা হয়নি।  উদ্ধৃতি

Reply

2 হাসিব November 8, 2009 at 2:15 am

মুকুল, আপনি যেরকম বললেন ঠিক সেরকমই একটা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করি । হামা কোম্পানির । এশিয়ান জিনিস বলেই সেটা খারাপ হবে এটা ১৫বছর আগের ধারনা । এখন এশিয়ানরা অনেক ভালো ভালো প্রডাক্ট বানায় । ইউরোপে এইসব ছোটখাট জিনিস বানানোয় খরচে পোষায় না । তাদের দরকার হলে এশিয়া থেকে অর্ডার দিয়ে বানিয়ে নেয় । নিশ্চিন্ত মনে এশিয়ায় বানানো ব্লটুথ ব্যবহার করতে পারেন ।  উদ্ধৃতি

Reply

3 ইসানুর November 9, 2009 at 7:31 am

হাসিব ভাই, উবুন্টু সেটাপ দিলাম কিন্তু একটু সমস্যায় পড়ছি। ডিসপ্লেতে সমস্যা করতেছে। ডিসপ্লে রেজুলেশন কমাইতে/বাড়াইতে পারতেছিনা। সবচেয়ে বড় সমস্য হচ্ছে কিছু উইন্ডোর নিচের দিকের কমান্ড (ওকে, ক্লোস ইত্যাদি) দেখা যাচ্ছেনা। স্ক্রল করেও নিচে যাওয়া যাচ্ছে না।

স্ক্রিনশট লিংকঃ http://media.somewhereinblog.net/images/isanurbd_1257757560_1-Screenshot-1.png

উবুন্টু মনে হয় আমার মনিটর ডিটেক্ট কর্তে পারতেছেনা। আমার মনিটর স্যামসাং ১৫” ব্লাক।

আর মনিটরের অর্ধেক জুড়েই আবাজাব টুলবার। কাজের জিনিস দেখাই কষ্টকর। এগুলো কমানো যায়?

স্ক্রিনশট লিংকঃ http://media.somewhereinblog.net/images/isanurbd_1257757656_2-Screenshot.png  উদ্ধৃতি

Reply

4 হাসিব November 10, 2009 at 8:18 am

ইসানুর,

- আমি একসময় মনিটরের রেজুল্যুশন সংক্রান্ত সমস্যায় ভুগতাম । তখন আমাকে যর্গ (xorg.conf) ফাইল এডিট করতে হতো । এইখানে একটা টিউটোরিয়াল এখানে পাওয়া যাবে ।

- আর উপরের প্যানেলের জিনিসপত্র সরাতে সেগুলো ওপরে ক্লিক করে রিমুভ ফ্রম দি প্যানেল ক্লিক করলেই কাজ হবে ।  উদ্ধৃতি

Reply

5 মুকুল November 10, 2009 at 11:13 pm

হাসিব ভাই, আমার ব্লগস্পটে আপনার “বাংলা হেল্প” অংশটুকু ব্যবহার করেছি।
http://mukulbd.blogspot.com/2008/07/bangla-blog.html  উদ্ধৃতি

Reply

6 হাসিব November 11, 2009 at 12:50 am

মুকুল, নতুন থিমটা দেখতে বেশ ভালো হয়েছে ।  উদ্ধৃতি

Reply

7 মুকুল November 11, 2009 at 2:28 am

ধন্যবাদ হাসিব ভাই। :)
অনেকদিন ধরেই এরকম কোন টেমপ্লেট খুঁজছিলাম। যেখানে অনেকভাবে সাজানোর স্বাধীনতা থাকবে। গতকাল রাতে হঠাৎ করেই চোখে পড়ে গেলো টেমপ্লেটটা।

আপনার নতুন ব্যানারটা দূর্দান্ত হয়েছে। আপনি করেছেন ?  উদ্ধৃতি

Reply

8 হাসিব November 11, 2009 at 4:04 am

মুকুল,

হ্যাঁ, ব্যানারটা আমারই করা ।

আমি আমার সাইটে থিসিস থিমটা এই সহজবোধ্য সাজানোর সুবিধার কারনেই ব্যবহার করি । এটার মতো সহজে কনফিগারেবল ওয়ার্ডপ্রেস থিম আমার চোখ পড়েনি ।  উদ্ধৃতি

Reply

9 আদনান September 1, 2010 at 4:00 pm

ভালো লাগলো।  উদ্ধৃতি

Reply

মন্তব্য করুন

        
        
        

You can use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

মন্তব্যর ঘরে আপনি এখানে ক্লিক করে ছবি যোগ করতে পারবেন ।

Previous post:

Next post:


</